করোনায় মারা গেলেন জাপানিজ কমেডিয়ান ‘কাইশ্যা’


                                 ফাইল ছবি

করোনায় মারা গেলেন জাপানিজ কমেডিয়ান ‘কাইশ্যা’

প্রকাশ : ৩০ মার্চ ২০২০, ১২:২৯
আপডেট : ৩০ মার্চ ২০২০, ১২:৫৬
বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
জনপ্রিয় জাপানিজ কমেডিয়ান কেন শিমুরা। এ দেশের মানুষের কাছে তিনি  ‘কাইশ্যা’ নামেই সুপরিচিত। কারণ বাংলায় ডাবিং করা অনেকভিডিওতে তার নাম ‘কাইশ্যা’ বলে প্রচার করা হয়।
 আলোচিত সেই কেন শিমুরা মারা গেছেন। তিনিকরোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
সোমবার জাপানের ন্যাশনাল ব্রডকাস্টিংঅর্গানাইজেশন জানায়, টোকিওর একটি হাসপাতালেরোববার (২৯ মার্চ) তার মৃত্যু হয়। মৃত্যুকালে তারবয়স হয়েছিল ৭০ বছর।
সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হন কেন শিমুরা।দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রোববারচিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কেন শিমুরা ১৯৭০ সালের দিকে অভিনয় জগতে প্রবেশ করেন।
এই অভিনেতার জন্ম ১৯৫০ সালের ২০ ফেব্রুয়ারিজাপানের টোকিওতে। শিমুরার ‌‘বকটনো-সাম’ শটজাপানি কৌতুকাভিনেয়দের মধ্যে অস্বাভাবিক ছিল।