ক্রিকেটার সাকিবকে ফাঁসানো ভারতীয় জুয়াড়িকে নিষিদ্ধ করল আইসিসি

 

এক বছর ক্রিকেট থেকে বাইরে থাকতে হচ্ছে সাকিব আল হাসানকে। ইতোমধ্যে ৬টি মাস পারও করে দিয়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। তবে তার শাস্তি পাওয়ার মূল হোতাও এবার শাস্তির খড়গে পড়েছেন।জুয়াড়ির প্রস্তাব গোপন করায় সাকিব আল হাসানকে গত বছরের ২৯শে অক্টোবর এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে আইসিসি। ২০১৭ সালে একবার ও ২০১৮ সালে তিনবার সাকিবকে ফিক্সিংয়ের প্রস্তাব দেন ভারতীয় জুয়াড়ি দীপক আগারওয়াল। সাকিব যদিও চারবারই সেই প্রস্তাব বাতিল করে দেন।


কিন্তু আইসিসিকে সেই বিষয়ে কিছু না জানানোয় নিয়ম অনুযায়ী শাস্তি পান সাকিবএবার কালো তালিকাভুক্ত পেশাদার জুয়াড়ি দীপক আগারওয়ালকে দুই বছরের জন্য নিষিদ্ধ করল আইসিসি। যেটি শুরু হয়েছে গত ছয়মাস আগে থেকেই। শেষ হবে ২০২১ সালের ২৭শে অক্টোবর। এই দুইবছর ক্রিকেট মাঠ কিংবা ক্রিকেটীয় সব কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ থাকবেন দীপক।এক বিবৃতিতে এ সিদ্বান্তের কথা জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।উল্লেখ্য, সাকিবকে নানা ভাবে প্রস্তাব দিয়েও ফিক্সিংয়ের প্রলোভনে ফেলতে পারছিলেন না দীপক। পরে তার মুঠোফোনের কল রেকর্ড ও বার্তার মাধ্যমে সাকিবের সঙ্গে যোগাযোগের তথ্য পায় আইসিসির দুর্নীতি দমন ইউনিট (আকসু)। ২০১৭ সালে ভারতীয় পুলিশ দীপক আগারওয়ালকে গ্রেফতার করেছিল।

সে সময় যথেষ্ট অভিযোগ না থাকায় ছাড়া পেয়ে যান তিনি।

শেয়ার করুন