গত কাল গুনবতী বাজারে চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক বর্তমান কাতার প্রবাসী সাহাবউদ্দিনের উপর অর্তকিত ভাবে হামলা করে বেলাল মেম্বার সমর্থক কিছু লোক,পরে উত্তেজিত জনতা খবর পেয়ে বাজারে গিয়ে বেলাল মেম্বার কে না পেয়ে তার হুন্ডা ভাঙচুর করে, উক্ত ঘটনায় যুবলীগের কর্মী মীর হোসেন তোয়ান বেলাল মেম্বারের পক্ষে নিয়ে গ্রামে হুন্ডা শোডাউন করে, উত্তেজিত জনতা উক্ত শোডাউনে হামলা করলে গুণবতী ইউনিয়নের খাটরা গ্রামের যুবলীগ নেতা তোয়ান গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।
বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছে। তার অবস্থা আশঙ্কাজনক। তার মাথায় বুকে পিঠে মারাত্মক ভাবে আঘাত করা হয়েছে। ডাক্তার বলেছে খুবই মারাত্মক জখম হইছে। ডাক্তার বলেছে আল্লাহ যদি হায়াত রাখে তাহলে বাঁচার সম্ভাবনা আছে।
এর কিছু দিন আগে গুনবতী ইউনিয়নের চাপালিয়া পাড়া গ্রামে লকডাউনকে কেন্দ্র করে একই ধরনের ঘটনা ঘটে। ঐ ঘটনায় চার থেকে পাঁচজন গুরুতর আহত হয়। এ ধরনের ঘটনা যেন নিত্য দিনের কাজ হয়ে দাড়িয়েছে গুনবতী বাসির। গুনবতী যেন এক আতংকের নাম। অথচ গুনবতী হত আমাদের গর্বে। গুনবতীর রাজনৈতিক নীতি নির্ধারক যদি এ দিকে শুভ দৃষ্টি দেন,তাহলে গুনবতী বাসি এ ধরনের হিন কাজ থেকে পরিত্রান পাবে।
শেয়ার করুন
