অসহায় আমেরিকা, ২০ বছরের যুদ্ধের চেয়েও করোনায় ২ মাসের প্রাণহানি বেশি

প্রাণঘাতী করোনাভাইরাসের কাছে অসহায় হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। অদৃশ্য শত্রু করোনাভাইরাসের বিষাক্ত ছোবলে মৃত্যুকূপে পরিণত হয়েছে দেশটি। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ভিয়েতনাম যুদ্ধে ২০ বছরে যত আমেরিকান প্রাণ হারিয়েছিলেন, গত দুই মাসেই তার চেয়ে বেশি মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে এই করোনাভাইরাসে।দুই দশক ধরে চলেছিল ভিয়েতনাম যুদ্ধ। যাতে প্রাণ হারিয়েছিলেন ৫৮ হাজার ২০০ মার্কিন নাগরিক। দুই দশকের সেই সংখ্যাকে দুই মাসেই ছাড়িয়েছে করোনাভাইরাসের কারণে মার্কিনিদের মৃত্যুর সংখ্যা।

এখন পর্যন্ত করোনাভাইরাসের কারণে ৫৮ হাজার ৩০০ মার্কিন নাগরিক প্রাণ হারিয়েছেন।বিডি প্রতিদিন/কালাম