কুমিল্লার গুনবতী ইউনিয়নের বুধড়া গ্রামের একই পরিবারের ০৪ জন করোনায় আক্রান্ত- ভিডিও সহ


কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের   বুধড়া গ্রামে আমতলা মার্কেটের পিছনের বাড়িতে একই পরিবারে ০৪ জন  করোনায় আক্রান্ত ! আক্রান্ত ব্যাক্তিদের ১জন ঈদের  আগে গত ২০ তারিখ  চট্টগ্রাম থেকে বাড়ি আসে। বিশ্বস্ত সূত্রে জানা যায় আক্রান্ত ব্যাক্তিরা হলেন বুধড়া গ্রামের নওয়াব আলীর পরিবারের লোক। ইয়াছিন, ওসমান, ওসমানের স্ত্রী ও মেয়ে।  তার মধ্যে  ইয়াছিন চট্টগ্রামে থাকতেন ওখানে ব্যবসা করতেন, ব্যবসা বন্ধ থাকায় তিনি বাড়ি চলে আসেন,১৬ তারিখের আবার  চট্টগ্রামে যান ২০ তারিখে আবার ট্রাকে করে পদুয়া পযর্ন্ত  আসে, পদুয়া থেকে সিএনজি করে সে বাড়িতে আসে সিএনজি চালক তার পাশের গ্রাম কৈতরার জাহিদ হোসেন। 

ছবি আমতলা মার্কেট 

পুলিশি জিজ্ঞাসাবাদে জানায় যায় সে দুদিন গুনবতী বাজারে যায়, তার মধ্যে একদিন ঔষধ কিনতে হাজী সিরাজ নামক ঔষধের দোকানে যায়। তার মধ্যে একদিন চৌদ্দগ্রামেও যায় সে  সিএনজি করে। পরে চৌদ্দগ্রাম উপজেলার সাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তার  ডা. হাসিবুর রহমান  এসে বাড়িটিকে ২ সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করে। ২ সপ্তাহের খাওয়ার ব্যবস্থা করার জন্য গ্রামের মেম্বার কে নির্দেশ দেন।  তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা ও খাওয়ার নিদের্শনা দেয়া হয়। সম্ভাব্য যাতায়াত করা জায়গা গুলোর নমুনা সংগ্রহের নিদের্শনা ও দেয়া হয়। এর আগে বুধড়ার পাশের গ্রাম চাপালিয়া পাড়ায় একজন করোনা রোগী শনাক্ত হয়,  উনিও চট্টগ্রাম থেকে বাড়ি আসার পর ধরা পড়ে।  তবে উনি এখন সুস্থ আছেন।  ভয় নয় সতর্কতা অবলম্বন করে পুরা চৌদ্দগ্রাম তথা গুনবতী বাসিকে চলতে হবে। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না। নিজে,  পরিবার ও দেশকে সুরক্ষা রাখতে হবে।

পুলিশি স্বাক্ষাতের ভিডিওঃ