আলোচিত এসপি হারুন ডিএমপিতে, মাসুদুর পুলিশ সদরদপ্তরে

আলোচিত এসপি হারুন ডিএমপিতে, মাসুদুর  পুলিশ সদরদপ্তরে

গাজীপুর ও নারায়ণগঞ্জের আলোচিত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) হিসেবে বদলি করা হয়েছে ।   সবশেষ নারায়ণগঞ্জ থেকে হারুন অর রশিদকে পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (টিআর) হিসেবে সংযুক্ত করা হয়েছিল । আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয় । এ ছাড়া এদিন বাংলাদেশ পুলিশের একজন উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার কর্মকর্তাসহ আরো তিনজন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে । এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মফিজ উদ্দিন আহম্মেদকে সিলেট রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো মাসুদুর রহমানকে পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) পদে দায়িত্ব পেয়েছেন । প্রজ্ঞাপনে আরো বলা হয়, এ ছাড়া ফরিদপুর জেলার পুলিশ সুপার মো আলিমুজ্জামানকে মেহেরপুর জেলার পুলিশ সুপার ও মেহেরপুর জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলিকে ফরিদপুর জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে ।