কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৫.২২; জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২৪৫ জন ছাত্র-ছাত্রী
কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফলে তিনটি বিভাগে গড় পাসের হার ৮৫.২২ শতাংশ। এ বছর ১ লাখ ৫৯ হাজার ৭০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৩৫ হাজার ৫৬০ জন। গত বছরের তুলনায় কমেছে পাসের হার, কিন্তু জিপিএ -৫ এর সংখ্যা বেড়েছে। ৩টি বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২৪৫ জন।
এ বোর্ডে এবার ফলাফলে ছেলেরা এগিয়ে রয়েছে। ছেলেদের পাসের হার ৮৬.৩১ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৮৪ দশমিক ৪১ শতাংশ। এ বছর ১ হাজার ৭৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৬২টি প্রতিষ্ঠান শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে এবং কোন প্রতিষ্ঠানে পাসের হার শূন্য নেই। গত বছর শতভাগ শিক্ষা প্রতিষ্ঠান ছিল ১৩২টি। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৮৭.১৬ শতাংশ এবং জিপিএ পেয়েছিল ৮ হাজার ৭৬৪ জন। গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ১.৯৪ শতাংশ এবং জিপিএ-৫ বেড়েছে ১ হাজার ৪৮১ জন।
গণিতে শিক্ষার্থীদের ফলাফল তুলনামূলক খারাপ হওয়ায় গত বছরের তুলনায় এ বছর পাশের হার কমেছে বলে জানালেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক।
