ফেসবুকে - কেয়ার ইমোজি যেভাবে চালু করবেন
নতুন ইমোজি চালু করেছে ফেসবুক যার নাম ‘কেয়ার ইমোজি’। প্লে স্টোর থেকে ফেসবুক অ্যাপ আপডেট করে নিলেই যে কেউ উপভোগ করতে পারবেন এই ইমোজি।মহামারী করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে মানুষজন আগের চেয়ে বেশি সামাজিক যোগাযোগ-মাধ্যম নির্ভর হয়ে পড়েছে। পরিস্থিতি বিবেচনায় নতুন রিঅ্যাকশন ইমোজি নিয়ে হাজির হয়েছে ফেসবুক। ফেইসবুক অ্যাপ ও মেসেঞ্জার অ্যাপে নতুন এ ইমোজি ব্যবহার করা যাচ্ছে।বর্তমানে ফেসবুক ও মেসেঞ্জারে যেসব ইমোজি রয়েছে তাতে লাইক, লাভ, স্যাড, ওয়াও, হাহা ও অ্যাংরি অনুভূতি প্রকাশ করা যায়। এসবের সঙ্গে এবার যোগ হল ‘কেয়ার’ ইমোজি বাটন।নতুন ইমোজি ব্যবহার করতে চাইলে প্লে স্টোরে গিয়ে ফেসবুক ও মেসেঞ্জার অ্যাপ অ্যাপডেট করে নিন।
শেয়ার করুন
