দেশে করোনায় গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ১১৬৬ জন, মৃত্যু ২১ জন

দেশে করোনায় গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ১১৬৬ জন, মৃত্যু ২১ জন   


দেশে করোনাভাইরাসে সোমবার (২৫ মে) থেকে মঙ্গলবার (২৬ মে) দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় আরও ১ হাজার ১৬৬ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে।
গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ২১ জন। জেলাভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রামে ৪ এবং বরিশালের ২। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ২০ জন এবং বাড়িতে ১ জন।

বয়স ভিত্তিক বিশ্লেষণে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন এবং শূন্য থেকে ১১ বছরের মধ্যে ১ জন। ২১ জনের মধ্যে ১৪ জন পুরুষ ও ৮ জন নারী। এ নিয়ে মোট প্রাণহানি হলো ৫২২ জনের।
আর করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ৩৬ হাজার ৭৫১।
ঢাকা এবং ঢাকার বাইরে মোট ৪৭টি ল্যাবে বর্তমানে নমুনা পরীক্ষা করা হচ্ছে। গত ২৪ ঘন্টায় মোট ৪ হাজার ৪১৬ টি নমুনা সংগ্রহ হয়েছে। এখান থেকে এবং আগের কিছু মিলিয়ে ৫ হাজার ৪৬৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৪১১টি।
নমুনা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৫৬ শতাংশ।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছন ৭ হাজার ৫৭৯ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ১৮২ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ৪ হাজার ৪৭০ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৬৫ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ২ হাজার ৩২৩ জন।
যারা কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন তারা সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক। তারা স্বাভাবিক চলাফেরা করতে পারবেন। তবে স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ থাকবে, তারা যেন এখনো নিজ ঘরে থাকেন।

মঙ্গলবার (২৬ মে) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।