আজ থেকে ব্যাংক লেনদেনের সময়সূচী


করােনা ভাইরাসের কারণে টানা ৬৬ দিনের ছুটি শেষে দেশের ব্যাংকিং ব্যবস্থাও পূর্ণাঙ্গভাবে চালু হচ্ছে । লেনদেন চলবে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত । তবে করােনা ভাইরাসের মাঝারি ও উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় লেনদেন চলবে সকাল ১০ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত । বৃহস্পতিবার ২৮ মে , ২০২০ বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ - সাইট সুপারভিশন থেকে ব্যাংকিং লেনদেন স্বাভাবিকভাবে চালু রাখা সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকসমূহের ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহীক র্মকর্তাদের কাছে পাঠানাে হয়েছে । উক্ত সার্কুলারে বলা হয়েছে , ঝুঁকিপূর্ণ ব্যক্তি , কর্মকর্তা , সন্তানসম্ভবা গ্রাহক ও কর্মকর্তা ব্যাংকে যাওয়া যাবে না । কর্মকর্তাদের নিজ দায়িত্বে সীমিত যানবাহনে যাতায়াত করতে হবে ।

ঢাকার মতিঝিল ও দিলকুশা এবং চট্টগ্রামের খাতুনগঞ্জ ও আগ্রাবাদ এলাকায় সব ব্যাংকের সব শাখা প্রতি কর্মদিবসে খােলা থাকবে । শ্রমঘন শিল্প এলাকায় সব ব্যাংক শাখা খােলা থাকবে আগের নিয়মে ।  সমুদ্র , স্থল ও বিমানবন্দর ( পাের্ট ও কাস্টমস ) এলাকায় ব্যাংকের শাখা ও বুথ স্থানীয় প্রশাসনের সঙ্গে আলােচনা করে সপ্তাহের সাতদিন ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে ।

তবে করােনা ভাইরাস সংক্রমিত মাঝারি ও উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় লেনদেন সকাল ১০ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে । অন্য কার্যক্রম সম্পন্ন করার জন্য খােলা থাকবে চারটা পর্যন্ত । প্রতি কর্মদিবসে খােলা রাখতে হবে । শ্রমঘন শিল্প এলাকায় সব ব্যাংক শাখা খােলা রাখতে হবে   ।গ্রাহকের প্রয়ােজনে নগদ - চেকের মাধ্যমে জমা উত্তোলন , ডিডি , পে - অর্ডার ইস্যু , শ্রমিকদের বেতন - ভাতা , পরিশােধ , ট্রেজারী চালান গ্রহণ , সরকারের সামাজিক কার্যক্রমের আওতায় ভাতা অনুদান বিতরণ , বৈদেশিক রেমিটেন্সের অর্থ পরিশােধ , প্রণােদনাগুচ্ছের কার্যক্রম , যাবতীয় নিয়মাচার মেনে ঋণ মঞ্জুর ও বিতরণসহ বিভিন্ন কার্যক্রম , গ্যাস , বিদ্যুৎ বিল গ্রহণ , পেমেন্ট সিস্টেমের আওতাধীন অন্য লেনদেন সুবিধা দিতে হবে ।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে এনআরবি বন্ড , বিভিন্ন প্রকার সঞ্চয়পত্রের লেনদেন নিশ্চিত করতে হবে এবং এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে ।

সূত্রঃ ব্যাংকিং নিউজ বাংলাদেশ