১০ টাকার লোভ দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ করল ৬০ বছ‌রের বুড়া!

প্রতীকী ছবি
১০ টাকার লোভ দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ করল ৬০ বছ‌রের বুড়া!


চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ওই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
গাইবান্ধা সদর উপজেলায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আব্দুস ছাত্তার (৬০) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) বিকেলে উপজেলার কুপতলা ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। 
ভুক্তভোগীর পরিবারের সদস্যদের বরাত দিয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মোহাম্মদ শাহরিয়ার জানান, মঙ্গলবার দুপুরে প্রতিবেশী বিপত্নীক আব্দুস ছাত্তার ওই শিশুকে ১০ টাকার প্রলোভন দেখিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যান। পরে মুখ চেপে ধরে শিশুটিকে ধর্ষণ করেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ওই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিকেলেই আব্দুল ছাত্তারকে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হারুনুর রশিদ জানান, শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে।