তামিমের ব্যাপারে গোপন তথ্য নিলেন মাহমুদউল্লাহ। তামিম নাকি সবাইকে পচাতে পছন্দ করে। রোযা রেখে আন্তর্জাতিক ম্যাচ খেলতেন মাহমুদউল্লাহ। নিদহাস ট্রফির শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ এখনো রোমাঞ্চিত ক্রিকেটাররা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমের সঙ্গে লাইভ আড্ডায় এমনই অনেক গোপন তথ্য দিলেন রিয়াদ। জানালেন, নিদহাস ট্রফিতে হাথুরুর বিপক্ষে প্রতিশোধ নেয়া নেশা পেয়ে বসেছিল পুরো দলকে।
তামিম বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক। মাহমুদউল্লাহ টি-টুয়েন্টি'র। মাঠে তাদের কাঁধটাতেই সবচেয়ে ভার। মাঠের বাইরেও তাদের চার দেয়ালের হাসফাস সময়টাকে উপভোগ্য করে তুলতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রাম লাইভে মাহমুদউল্লাহ রিয়াদের কাছে একগাদা প্রশ্ন নিয়ে হাজির হয়েছিলেন তামিম।
এ প্রসঙ্গে লাইভে তামিম রিয়াদকে বলেন, আমার ব্যাপারে নাকি অনেক অনুসন্ধান চলছে? আমার ব্যাপারে নাকি অনেকের কাছ থেকেই তথ্য নেয়া হচ্ছে?
জবাবে রিয়াদ বলেন, আমি কোনও তথ্য নেই নি। অনেকেই আমাকে ফোন, এসএমএস করে বললও তামিমকে একটু ধরেন। এটাক দেন। তামিম ভাই সবাইকে লাইভে পচায়।
রমজানে খেলা থাকলেও ঘর কিংবা পর, কখনো রোযা মিস করেন না রিয়াদ। তামিম জানালেন রিয়াদের দেশের প্রতি আত্মত্যাগ।
এ প্রসঙ্গে তামিম বলেন, রোজা রেখে খেলা কষ্টকর। তবে রিয়াদ রোজা রেখেই খেলেছে এবং খুব ভালোই খেলেছে।
নিদহাস ট্রফির ফাইনালে ওঠাটা বাংলাদেশের ইতিহাসে জ্বলজ্বলে। আড্ডায় সেই সময়ের না জানা অনেক কিছুই দর্শকদের জানালেন তামিম।
তিনি বলেন, আমরা নিদহাস ট্রফি খেলার আগে ট্রাই নেশন সিরিজের ফাইনালে হেরেছিলাম। পরদিন হাতুকে বলেছিলাম, বেশি হেসো না। তোমাদের দেশে এসেই তোমাদের হারাবো আমরা।
করোনার এই সময়টায় ড্রেসিং রুমের আড্ডাটাই সবচেয়ে মিস করেন রিয়াদ। আর তামিম মিস করেন মসজিদে গিয়ে নামায পড়াটা। তবে দুই জনেরই প্রত্যাশা সুদিন ফিরবে শিগগিরই।