ছবি সংগৃহীত
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা পরীক্ষায় পজিটিভ পাওয়া গেছে। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত অ্যান্টিজেন কিট দিয়ে পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
কারোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা জাফরুল্লাহ চৌধুরী। গতকাল রোববার সন্ধ্যায় নমুনা পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ আসে । আজ সোমবার রাতে ডা জাফরুল্লাহ চৌধুরী নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন । গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, ‘গতকাল সন্ধ্যায় যখন আমি ইফতার করে বাসায় ফিরছিলাম তখন আমি জ্বর জ্বর অনুভব করি। সে সময়ই আমাদের নিজেদের উদ্ভাবনী কিট দিয়ে নমুনা পরীক্ষা করা হয়।
তার এক ঘণ্টার ভেতরে আমি রিপোর্ট পাই। রিপোর্টে করোনা পজিটিভ আসে।' ডা জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘গতকাল রাত থেকে আমি আলাদা থাকছি। বাসায় চিকিৎসা নিচ্ছি। এখন হোম আইসোলেশনে আছি।'
তার এক ঘণ্টার ভেতরে আমি রিপোর্ট পাই। রিপোর্টে করোনা পজিটিভ আসে।' ডা জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘গতকাল রাত থেকে আমি আলাদা থাকছি। বাসায় চিকিৎসা নিচ্ছি। এখন হোম আইসোলেশনে আছি।'
গণস্বাস্থ্যের করোনা কিট প্রকল্প সমন্বয়কারী ডা. মুহিব উল্লাহ খোন্দকার জানান, কিডনিজনিত সমস্যায় সপ্তাহে তিনবার করে ডায়ালিসিস করা লাগলেও করোনা সংক্রমণ ধরা পড়ায় ডা. জাফরউল্লাহর আজকে ডায়ালিসিস করা হয়নি।
