সম্প্রতি চ্যানেল টুয়েন্টিফোরের ক্রীড়া অনুষ্ঠান স্পোর্টস টুয়েন্টিফোরের সাথে আলাপকালে সাকিব জানান, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আগে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপকেই পাখির চোখ করে রাখতে চান তিনি। অর্থাৎ, আগামী বিশ্বকাপটিই তিনি নিয়ে আসতে চান দেশের শোকেজে।
সাকিব বলেন, ‘বিশ্বকাপ জয় তো দলগত লক্ষ্য। আমি তো চাই তেইশেই যেন বিশ্বকাপ জিতে যাই। তাহলে সাতাশের জন্য এত কষ্ট করা লাগবে না, এতদিন খেলাও লাগবে না। সাতাশের বিশ্বকাপ আসতে আরও সাত বছর, তেইশের বিশ্বকাপ তো আড়াই-তিন বছর পরই। সেদিক থেকে তেইশই সহজ।’
বিশ্বকাপ জয় আসলে কতটা বাস্তবসম্মত বাংলাদেশের জন্য? অনূর্ধ্ব-১৯ পর্যায়ে বিশ্বকাপ জিতলেও এখনো জাতীয় দলের বিশ্বকাপে সেমিফাইনালও খেলতে পারেনি বাংলাদেশ। তবে সাকিব মনে করেন, বাংলাদেশের জন্য বিশ্বকাপ জয়ের লক্ষ্য বাস্তবসম্মতই। এমনকি ২০১৯ ওয়ানডে বিশ্বকাপেও সাকিব বিশ্বজয়ের সুযোগ দেখেছেন।
সাকিব বলেন, ‘বাস্তবসম্মত কি না বললে তো বলব উনিশও আমাদের জন্য বাস্তবসম্মত ছিল। তেইশে এশিয়াতে খেলা, আমাদের বড় সুযোগ থাকবে। যদিও এশিয়াতে খেলা হলে এশিয়ার বাকি দেশগুলোর জন্যও বড় সুযোগ তৈরি হবে। অনেক কঠিন প্রতিযোগিতা হবে। আমাদের অনেক নতুন খেলোয়াড় থাকবে, হয়ত ভালো পারফর্ম করতে সক্ষম খেলোয়াড়ের সংখ্যা বেশি থাকবে।
