কুমিল্লায় আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান সহ নতুন শনাক্ত ৩৮, মৃত্যু ০১ - সংশোধিত নতুন রিপোর্টে



কুমিল্লা আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এড. মো. আমিনুল ইসলাম টুটুলের করোনা পজিটিভ ধরা পড়েছে।আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভােকেট আমিনুল ইসলাম টুটুল জানান তাঁর অফিসের পিআইওর পজেটিভ আসার পর তিনি টেস্ট করেন । এর পর  উপজেলার চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুলসহ, উপজেলার তিন কর্মকর্তা , কুমিল্লা সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান বুধবার নতুন করে করােনা ভাইরাসে আক্রান্ত হন। আগে ব্রিফিং জানানো হয়েছিল ৩৪ জনের কথা, পরে নতুন চার জনের রিপোর্ট আসায় আজ আক্রান্তের সংখ্যা দাড়ায় ৩৮ জনে । এ নিয়ে জেলায় মােট করােনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭১১, আজ  লাঙ্গলকোটে ১ জনের মৃত্যুসহ মোট মৃত্যু ২৩ জনে দাড়াল । ডেপুটি সিভিল সার্জন ডা.মাে . শাহাদাত হােসেন এ তথ্য নিশ্চিত করেছেন ।


#সংশোধিত(নতুন কিছু রিপোর্ট প্রাপ্তির প্রেক্ষিতে
করোনা আজকের আপডেট ২৭.০৫.২০২০   
 বুধবার 
 ------------------------------
 ------------------------------

 # মোট_ নমুনা সংগ্রহ : ৭৭৫৯
 # মোট রিপোর্ট  প্রাপ্ত নমুনা : ৭০৪৫

 # আজ নতুন শনাক্ত  : ৩৮

         দেবিদ্বার- ১১
         নাঙ্গলকোট- ৫
         সিটি কর্পোরেশন- ১ (২১ নং ওয়ার্ড)
         সদর দক্ষিণ -০৭
         আদর্শ সদর- ০৪
         মনোহরগঞ্জ- ০২
         বি. পাড়া- ০২
         বরুড়া-০১
         বুড়িচং- ০১ (সিএমএইচ, সেনানিবাস)
         চান্দিনা- ০৪ 
      
 # মোট_ আক্রান্ত: ৭১১

 # আজ সুস্থ হয়েছে  : ০৪

         দেবিদ্বার- ০৪
       
 # মোট সুস্থ হয়েছে  : ১০০

 
 # আজ মৃত্যু : ০১
 # নাঙ্গলকোট- ০১

 # মোট মৃত্যু : ২৩

সূত্রঃ সিভিল সার্জন অফিস