নিজের টুইটার অ্যাকাউন্টে এই ঘোষণা দিয়েছেন সালমান খান নিজেই
ভারতে লকডাউনের মধ্যেই সালমান খান তার ভক্তদের একের পর এক চমক দিয়েই চলেছেন। প্রথমে তিনি তার ফার্ম হাউজে দু'টি গান রিলিজ করে সকলকে নিজের গায়ক সত্ত্বার পরিচয় দেন।
এবারে তিনি প্রথমে সাজসজ্জার পণ্য বিক্রির জন্য পরিকল্পনা করছেন। অবশ্য প্রথমে তিনি ডিওডোরেন্ট আনতে চেয়েছিলেন। তবে করোনাভাইরাসের সংক্রমণের ফলে উদ্ভূত বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বলিউডের “ভাইজান” নিয়ে এলেন হ্যান্ড স্যানিটাইজার।
গত সোমবার (২৪ মে) নিজের টুইটার অ্যাকাউন্টে এই ঘোষণা দিয়ে সালমান খান লিখেছেন, ‘‘আমি আমার নতুন গ্রুমিং ও পার্সোনাল কেয়ার ব্র্যান্ড এফআরএসএইচ চালু করছি। এটি আপনার, আমার, আমাদের সবার ব্র্যান্ড যা আপনাদের কাছে সেরা পণ্য নিয়ে আসবে। স্যানিটাইজার্স এসে গেছে। যা আপনারা এখানে পাবেন... তাহলে ট্রাই করে দেখুন।''
করোনাভাইরাসের এই প্রাদুর্ভাবের সময়ে স্যানিটাইজারের চাহিদা সর্বত্রই তুঙ্গে। এই মুহূর্তে তাই স্যানিটাইজার বাজারজাত করে নিঃসন্দেহে ছক্কা হাঁকাতে চলেছেন তিনি, এমনটিই মনে করছেন বিনোদন জগতের বিশ্লেষকরা।
সূত্রঃঃ ঢাকা ট্রিবিউন
সূত্রঃঃ ঢাকা ট্রিবিউন
