করোনায় দেশে গত ২৪ ঘন্টায় আবারও আক্রান্তের রেকর্ড ২৫২৩ জন ও মৃত্যু ২৩ জন
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ৫২৩ জন। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৮৪৪ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৫৮২ জন।
আজ শুক্রবার (২৯ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন ৫৯০ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৫২ হাজার ২৪ জন। আর আক্রান্ত হয়েছেন ৫৯ লাখ ৬ হাজার ২০২ জন। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২৫ লাখ ৭৯ হাজার ৮৭৭ জন।
