করোনায় দেশে গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ২৩৮১, মৃত্যু ২২ জন



 প্রাণঘাতি করোনা ভাইরাসে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায়
২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬৭২ জনে। নতুন করে শনাক্ত হয়েছে ২৩৮১ জন। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৯ হাজার ৫৩৪ জনে। এছাড়া আরো ৮১৬ জনসহ এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০,৫৯৭ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০.৮১ শতাংশ, শনাক্তের ভিত্তিতের সুস্থতার হার ২১.৩৯ শতাংশ আর মৃতের হার ১.৩৬ শতাংশ।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারানোদের মধ্যে ১৯ জন নারী ও ৩ জন পুরুষ। মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১১ জন, চট্টগ্রাম বিভাগের ৮ জন, সিলেট বিভাগের ২ জন, বরিশাল বিভাগের ১ জন। ২২ জনের মধ্যে ১৫ জনের হাসপাতালে মৃত্যু হয়েছে, ৬ জনের মৃত্যু হয়েছে বাড়িতে, একজন হাসপাতালে আনার পথেই মৃত্যুবরণ করেন।

পরীক্ষা : দেশে মোট ৫২টি ল্যাবে করোনা পরীক্ষা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ১০৪টি আর পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৪৩৯ টি নমুনা। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হলো ৩ লাখ ২০ হাজার ৩৬৯টি। ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৪৪৯ জনকে, এসময়ে ছাড় পেয়েছে ২২২ জন। মোট আইসোলেশনে আছেন ৬ হাজার ২১, মোট ছাড় পেয়েছেন ৩২ হাজার ৩৮ জন। দেশে মোট আইসোলেশন শয্যা ১৩,২৮৪টি।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে করোনার বিস্তার রোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়। বলা হয়, মানসিক স্বাস্থ্যের যত্ন নেবেন। নিয়মিত হালকা ব্যায়াম করবেন। পানি ও তরল খাবার বেশি খাবেন। যারা সুস্থ হয়েছেন তারা মসলা দিয়ে পানি হালকা গরম করে খেয়ে উপকার পেয়েছেন। মধু, কালিজিরা খেয়েও অনেকে সুস্থ হয়েছে।

আজ সোমবার (০১ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।


Post a Comment

0 Comments