করোনায় দেশে গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ২৮৫৬ জন,মারা গেছে ৪৪ জন


দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৮৫৬  জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ৪৪ জন মারা গেছেন।আর করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ৮৪ হাজার ৩৭৯।

ঢাকা এবং ঢাকার বাইরে মোট ৫৯টি ল্যাবে বর্তমানে নমুনা পরীক্ষা করা হচ্ছে। গত ২৪ ঘন্টায় মোট ১৪ হাজার ৩৫ টি নমুনা সংগ্রহ হয়েছে। আগের কিছু নমুনা নিয়ে মোট ১৬ হাজার ৬৩৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ লাখ ৮৯ হাজার ৯০৭টি।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭৮ জন।

আরও বিস্তারিতঃ  

গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৩৫টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৬৩৮টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৪ লাখ ৮৯ হাজার ৯৬০টি। নমুনা পরীক্ষার তুলনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৭ দশমিক ১৭ শতাংশ।

নতুন নমুনা পরীক্ষায় আরও ২ হাজার ৮৫৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৩৭৯ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৩৯-এ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৫৭৮ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৮২৭জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ১৩ শতাংশ।

আজ শনিবার (১৩ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।  অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।



স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে করোনার বিস্তার রোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়। বলা হয়, মানসিক স্বাস্থ্যের যত্ন নেবেন। নিয়মিত হালকা ব্যায়াম করবেন। পানি ও তরল খাবার বেশি খাবেন। যারা সুস্থ হয়েছেন তারা মসলা দিয়ে পানি হালকা গরম করে খেয়ে উপকার পেয়েছেন। মধু, কালিজিরা খেয়েও অনেকে সুস্থ হয়েছে।