দেশে করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩৮ জন, নতুন শনাক্ত ৩০৯৯ জন


করোনা আজকের আপডেট

দেশে করোনাভাইরাসে রবিবার (১৪ জুন) থেকে সোমবার (১৫ জুন) দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় আরও ৩ হাজার ৯৯ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে।


গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৩৮ জন। বিভাগভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রামের ১২ জন, সিলেটের ৬ জন, রংপুরের ১ জন এবং বরিশাল বিভাগের ১ জন।

বয়স ভিত্তিক বিশ্লেষণে ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৭ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৩ জন। ৩৮ জনের মধ্যে ৩২ জন পুরুষ ও ৬ জন নারী। হাসপাতালে মারা গেছেন ২৫ জন বাসায় ১১ এবং মৃত অবস্থায় হাসপাতালে গেছেন ২ জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো ১ হাজার ২০৯ জনের।

আর করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ৯০ হাজার ৬১৯।

ঢাকা এবং ঢাকার বাইরে মোট ৫৮টি ল্যাবে বর্তমানে নমুনা পরীক্ষা করা হচ্ছে। গত ২৪ ঘন্টায় মোট ১৫ হাজার ৭৩৩ টি নমুনা সংগ্রহ হয়েছে। এখান থেকে ১৫ হাজার ৩৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ লাখ ১৬ হাজার ৫০৩ টি।

এছাড়া এপর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছন ৩৪ হাজার ২৭ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৫৩৬ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ১৫ হাজার ৮৪৪ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২৯৫ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ৫ হাজার ৫১৮ জন। বর্তমানে মোট আইসোলেশনে আছেন ১০ হাজার ২৬ জন।

নমুনা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৬১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৭ দশমিক ৫৫ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৩ শতাংশ।

সোমবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।