দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘন্টায় আরও ৩ হাজার ৮০৩ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ১ লাখ ২ হাজার ২৯২।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ করোনা সংক্রান্ত বক্তব্য রাখেন।
করোনা ভাইরাস বিস্তার রোধে সবাইকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) ও স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট দিকনির্দেশনা বিশেষ করে মাস্ক ব্যবহার এবং শারীরিক দূরত্ব মেনে চলার আহ্বান জানিয়েছেন অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, বাংলাদেশ জনবহুল দেশ। তাই অসতর্ক হলে এবং স্বাস্থ্যবিধি মেনে না চললে এই ভাইরাস মোকাবেলা করা কঠিন। এছাড়া করোনা ভাইরাস মোকাবেলায় যখন যেমন প্রয়োজন হবে তখন কৌশলগত কারণে রেড জোন ঘোষণা করা হবে।
বিস্তারিত আসছে... …
