দেশে গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ৩২৪০ জন, মারা গেছে ৩৭ জন



দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তিন হাজার ২৪০ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৭ জন মারা গেছেন।

আজ শনিবার (২০ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।