করোনা আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৪৩ জনের মৃত্যু,নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৪১২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা ১৫৪৫ এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,১৯১৯৮ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে আজ দুপুরে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৫৬৩টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ২৯২টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৬ লাখ ৪৪ হাজার ১১টি। নমুনা পরীক্ষার তুলনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক ৯৪ শতাংশ।
নতুন নমুনা পরীক্ষায় আরও ৩ হাজার ৪১২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ১৯৮ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫৪৫-এ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৮৮০ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ হাজার ৬৩৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৯ দশমিক ৯৬ শতাংশ।
