কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগ ভবনে ১০ টি আইসিইউসহ ১৫৫ শয্যা বিশিষ্ট কোভিড হাসপাতালের উদ্বোধন করা হয়। বুধবার সকালে কোভিড হাসপাতাল উদ্বোধন করেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম ও স্হানীয় সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। উদ্বোধন শেষে মন্ত্রী সাংবাদিক সম্মেলনে বলেন কুমিল্লা আমাদের শহর, কুমিল্লার যে কোন উন্নয়ন করতে পারলে আমার ভালো লাগে। বর্তমান পরিস্থিতিতে কারো সাথে দেখা করতে পারেন নাই বলে মন্ত্রী দুঃখ প্রকাশ করেন। বিশেষ করে সাংবাদিকদের উদ্দেশ্য বলেন কুমিল্লার সাংবাদিক দেশের যে কোন পরিস্থিতিতে ভালো ভূমিকা রাখে। এজন্য সাংবাদিকদের ধন্যবাদ দেন মাননীয় মন্ত্রী। ১৫৫ শয্যা বিশিষ্ট হাসপাতালে ১০ টি আইসিইউ ও ১৪৫ টি জেনারেল বেড রয়েছে, তবে ১৫৫ টি বেডই করোনা চিকিৎসার জন্য ব্যাবহার করা হবে। নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য দুটি বুথ স্হাপন করা হবে। একটি পিসিআর মেশিন ও প্লাজমা মেশিন আনা হবে। এসব জুন এর মধ্যে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন স্হানীয় সাংসদ। এর আগে কুমিল্লার করোনা রোগীর চিকিৎসা হতো কুমিল্লা ফোরটিজ হাসপাতালে, এখন থেকে করোনা রোগীর চিকিৎসা হবে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে।

0 Comments