ছবি সংগৃহীত
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি আজ তাঁর ফেইসবুক বুকে পেইজে এ তথ্য নিশ্চিত করেন। দ্রুত সুস্থতার জন্য চৌদ্দগ্রাম বাসির নিকট দোয়া কামনা করেন। তাঁর ফেইসবুক পেইজের তথ্যটি হুবহু দেয়া হলো -
প্রিয় চৌদ্দগ্রাম পৌরবাসী সহ, দেশ বিদেশের সকল শুভাকাঙ্ক্ষী, ভাই, বোন, বন্ধুদের নিকট আমার জন্য দোয়া করার দরখাস্ত করলাম, সকলে আমার জন্য দোয়া করবেন, আমার করোনা ভাইরাস টেষ্টে রেজাল্ট পজেটিভ এসেছে, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবারও আপনাদের খেদমতে, আপনাদের কাছে ফিরে আসতে পারি।।
আল্লাহ আমাদের সকলের মঙ্গল করুন, সবাই নিরাপদ দুরত্ব বজায় রেখে চলুন, রাস্তায় বের হলে মাস্ক ব্যবহার করুন, বিনা প্রয়োজনে ঘর হতে বের হবেন না।।
আল্লাহ হাফেজ।
ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবারও সবার সাথে দেখা হবে।।😭


0 Comments