- বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুরহস্যজনকভাবে মৃত্যু হল বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। রবিবার (১৪ জুন) মুম্বইয়ের ফ্ল্যাট থেকে অভিনেতার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ।
রবিবার (১৪ জুন) দিন সকালে সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখানে তার দেহ উদ্ধার হয়। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি।
১৯৮৬ সালের ২১ জানুয়ারি পটনায় জন্মগ্রহণ করেন সুশান্ত সিংহ রাজপুত। পরবর্তীকালে দিল্লিতে চলে আসে তার পরিবার। দিল্লি কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও ভর্তি হন। কিন্তু সেইসময় থেকেই থিয়েটারের দিকে ঝোঁকেন তিনি। নাচও শেখেন। তার জন্য পড়াশোনা শেষ করতে পারেননি।
সূত্রের খবর, বেশকিছুদিন অবসাদে ভুগছিলেন তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে কখনও কারও সঙ্গেই কথা বলতেন না তিনি। জানাচ্ছেন তাঁর কাছের পরিচিতরাই। ব্যক্তিগত বেশ কিছু সম্পর্ক থাকলেও তাঁর জেরে আত্মহত্যা কিনা তা এখনও জানা যায়নি। কিছুদিন আগেই মিলেছিল সুশান্ত সিংয়ের প্রাক্তন ম্যানেজারের আত্মহত্যার খবর। গত সোমবার মুম্বইয়ের মালাডের একটি বহুতল থেকে ঝাঁপ দেন দিশা সালিয়ান। যে খবরে ভেঙে পড়েছিলেন সুশান্ত। তবে কী কারণে সুশান্ত নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, তা এখনও স্পষ্ট নয়। এখনও পর্যন্ত সুশান্তের ফ্ল্যাট থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি বলেই জানাচ্ছে পুলিস।
শেষবার 'ছিছোড়ে' ছবিতে দেখা গিয়েছিল সুশান্তকে। 'ছাড়াও 'কেদরনাথ', 'এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি', 'ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী', 'পিকে', 'কাই পো চে' সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন সুশান্ত। টেলিভিশনে 'পবিত্র রিস্তা' ধারাবাহিক দিয়ে কেরিয়ারে প্রথম সাফল্যের মুখ দেখেন সুশান্ত।
