২০২০- ২১ অর্থবছরের বাজেটে যেসব পণ্যর দাম কমছে বা বাড়ছে দেখেনি
২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
> বাজেটের আকার ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ৮ দশমিক ২ শতাংশ।
> আয়ের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৮২ হাজার ১৩ কোটি টাকা।
> ঘাটতি ১ লাখ ৯০ হাজার কোটি টাকা।
> করমুক্ত আয়সীমা বেড়ে পুরুষ ৩ লাখ এবং নারী ও ৬৫ বছরের বেশি নাগরিকদের সাড়ে ৩ লাখ টাকা।
> অনলাইনে প্রথমবার করদাতাদের ২ হাজার টাকা মওকুফ।
> পুঁজিবাজার বহির্ভুত প্রতিষ্ঠানের করপোরেট কর ৩৫ থেকে কমিয়ে ৩২.৫ শতাংশ করার প্রস্তাব।
> স্বাস্থ্য খাতে বাজেটের ৭.২% (৪১ হাজার ২৭ কোটি টাকা) বরাদ্দের প্রস্তাব।
> সুপ্রিম কোর্টের জন্য বরাদ্দ ২২২ কোটি টাকা।
> ১০০ কোটি টাকার সমন্বিত স্বাস্থ্য-বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিল গঠনের প্রস্তাব।
> দাম কমছে: আমদানি করা স্বর্ণ, জুতা তৈরির কাপড়, আইসিইউ, কৃষি যন্ত্রপাতি,কম্প্রেসারের কাঁচামাল, সয়াবিন তেল, ডিটারজেন্ট, আইসিইউ, কৃষি যন্ত্রপাতি, সোলার ব্যাটারি, সৌরবিদ্যুৎ, এলপিজি সিলিন্ডার, দেশে উৎপাদিত মোবাইল, মোটরসাইকেল, ফ্রিজার, এয়ার কন্ডিশনার।
> দাম বাড়ছে: তামাক পণ্য, স্যানিটারি ন্যাপকিন, ডায়াপার, আমদানি করা মধু, আমদানি করা পোল্ট্রি শিল্পের উপকরণ, প্রিন্টারের কালি, আঠা তৈরির উপকরণ, মোবাইল সেবা, প্রসাধনী সামগ্রী।
শেয়ার করুনঃঃ
