বিভাগভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগে ১৬ জন চট্টগ্রামের ১১ জন, সিলেটের ২ জন, রংপুরের ১ জন ময়মনসিংহের ১ জন এবং অন্যান্য বরিশাল বিভাগের ১ জন।
বয়সভিত্তিক বিশ্লেষণে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৩ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৬ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন। ৩২ জনের মধ্যে ২৭ জন পুরুষ ও ৫ জন নারী। হাসপাতালে মারা গেছেন ২০ জন বাসায় ১১ এবং মৃত অবস্থায় হাসপাতালে গেছেন ১ জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো ১ হাজার ১৭১ জনের।
আর করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ৮৭ হাজার ৫২০।
ঢাকা এবং ঢাকার বাইরে মোট ৬০টি ল্যাবে বর্তমানে নমুনা পরীক্ষা করা হচ্ছে। গত ২৪ ঘন্টায় মোট ১৪ হাজার ৬৯০ টি নমুনা সংগ্রহ হয়েছে। এখান থেকে ১৪ হাজার ৫০৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ লাখ ১ হাজার ৪৬৫ টি।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯০৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছন ১৮ হাজার ৭৩০ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৭১২ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ১৫ হাজার ২৮১ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২৯৪ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ৫ হাজার ৫২৩ জন। বর্তমানে মোট আইসোলেশনে আছেন ৯ হাজার ৭৫৮ জন।
নমুনা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৬৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ৪০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ
