করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানান তিনি। সারোয়ার আলম জানান, কোভিড-১৯ পরীক্ষায় ফলাফল পজিটিভ। আলহামদুলিল্লাহ, শারীরিকভাবে ভালো আছি। সবার নিকট দোয়া ও ক্ষমার দরখাস্ত রইল।
দেশে করোনা সংক্রমণের পর থেকে সারোয়ার আলম কোয়ারেন্টাইন ও সামাজিক দূরত্ব নিশ্চিত, নকল মাস্ক ও গ্লাভসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। এছাড়া রমজানে বেশ কয়েকটি ভেজাল বিরোধী অভিযানও পরিচালনা করেন তিনি। তাঁর সততা ও বস্তুনিষ্ঠ কাজের জন্য সকলের প্রসংশার পাত্র হয়ে উঠেন।
