দেশে করোনায় গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৮৬২ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে। যা এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক শনাক্ত।
বয়স ভিত্তিক বিশ্লেষণে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৮ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৯ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৩ জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন। ৫৩ জনের মধ্যে ৪৭ জন পুরুষ ও ৬ জন নারী। হাসপাতালে মারা গেছেন ৩৪ জন বাসায় ১৮ এবং মৃত অবস্থায় হাসপাতালে গেছেন ১ জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো ১ হাজার ২৬২ জনের।
আর করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ৯৪ হাজার ৪৮১।
আজ আরও নতুন একটি ল্যাব নিয়ে ঢাকা এবং ঢাকার বাইরে মোট ৬১টি ল্যাবে বর্তমানে নমুনা পরীক্ষা করা হচ্ছে। গত ২৪ ঘন্টায় মোট ১৮ হাজার ৪০৩ টি নমুনা সংগ্রহ হয়েছে। এখান থেকে ১৭ হাজার ২১৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৭১৭ টি।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২৩৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছন ৩৬ হাজার ২৩৬ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৬৩৫ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ১৬ হাজার ৪৭৯ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৩৫৯ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ৬ হাজার ১৭৭ জন। বর্তমানে মোট আইসোলেশনে আছেন ১০ হাজার ৩০২ জন।
নমুনা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৪৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৮ দশমিক ৩৮ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ।
মঙ্গলবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
