দেশে গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ৩৫০৪ জন, মৃত্যু ৩৪ জন


দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তিন হাজার ৫০৪ জন। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৩৩ হাজার ৯৭৮ জনে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৪ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৯৫ জনে। এদিকে আরও ১ হাজার ১৮৫ সুস্থ হয়েছেন।  এ নিয়ে মোট ৫৪ হাজার ৩১৮ জন সুস্থ হলেন। 



আজ শনিবার (২৭ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।  

গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৫৯টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু সহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ১৫৭টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৭ লাখ ১২ হাজার ৯৮টি। নমুনা পরীক্ষার তুলনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ১২ শতাংশ।

নতুন নমুনা পরীক্ষায় আরও ৩ হাজার ৫০৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৯৮ জন। মোট আক্রান্তের শনাক্তের হার ১৮ দশমিক ৮১ শতাংশ। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬৯৫-এ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ১৮৫ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ হাজার ৩১৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৫৪ শতাংশ।