দেশে করোনায় ২৪ ঘন্টায় নতুন সর্বোচ্চ শনাক্ত ৪০০৮ জন, মৃত্যু ৪৩ জন
করোনায় দেশে একদিনে সর্বোচ্চ শনাক্ত হলো ১০২তম দিনে। গত ২৪ ঘন্টায় ৪০০৮ জন নতুন শনাক্ত হয়েছেন। সর্বোচ্চ ৫৩ জনের মৃত্যুর পরদিন মারা গেছেন ৪৩ জন। এ পর্যন্ত এক হাজার ৩০৫জন মারা গেলেন কোভিড ১৯ এ।
রেকর্ড ১৭ হাজার ৫২৭ টি নমুনা পরীক্ষা হয়েছে ২৪ ঘন্টায়। মারা যাওয়া ৪৩ জনের মধ্যে ২৮ জন পুরুষ ও ১৫ জন নারী। এখন পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫ লাখ ৫১ হাজার ২৪৪ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৯৮ হাজার ৪৮৯। সুস্থ হয়েছেন ৩৮ হাজার ১৮৯ জন।
বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
