করোনায় দেশে গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ৩৭৭৫ জন,মৃত্যু ৪১ জন



করোনায় দেশে গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ৩৭৭৫ জন,মৃত্যু ৪১ জন

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। ফলে ভাইরাসটিতে মোট এক হাজার ৮৮৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ৭৭৫ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৪৯ হাজার ২৯৮ জনে।
বুধবার (১ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ৮৯৮টি। আগের কিছু নমুনা সহ পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৮৭৫টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৭ লাখ ৮৪ হাজার ৩৩৫টি। নমুনা পরীক্ষার তুলনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ১২ শতাংশ।

নতুন নমুনা পরীক্ষায় আরও ৩ হাজার ৭৭৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ২৫৮ জন। মোট আক্রান্ত শনাক্তের হার ১৯ দশমিক ০৩ শতাংশ। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪১ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৮৮৮-এ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৪শ’ ৮৪ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬২ হাজার ১০২ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪১ দশমিক ৬১ শতাংশ।