দেশে গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ২৭৩৮ জন,মৃত্যু ৫৫ জন
বয়স ভিত্তিক বিশ্লেষণে ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৭ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন এবং ১ থেকে ১০ বছরের মধ্যে ১ জন। ৫৫ জনের মধ্যে ৩৭ জন পুরুষ ও ১৮ জন নারী। হাসপাতালে মারা গেছেন ৪১ জন এবং বাসায় ১৪ জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো ২ হাজার ৫২ জনের।
আর করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ১ লাখ ৬২ হাজার ৪১৭।
ঢাকা এবং ঢাকার বাইরে মোট ৬৮ টি ল্যাবে বর্তমানে নমুনা পরীক্ষা করা হচ্ছে। গত ২৪ ঘন্টায় মোট ১৩ হাজার ৯৬৪ টি নমুনা সংগ্রহ হয়েছে। এখান থেকে ১৯ হাজার ৯৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ লাখ ৪৬ হাজার ৬২ টি।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯০৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছন ৭২ হাজার ৬২৫ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৪৪৯ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ৩০ হাজার ৮৭২ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৪৮৩ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ১৪ হাজার ১৫৭ জন। বর্তমানে মোট আইসোলেশনে আছেন ১৬ হাজার ৭১৫ জন।
নমুনা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৫৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৪ দশমিক ৭২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ২৬ শতাংশ।
